কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০টা ২

2023-04-06T23:03:23+00:00
2023-04-06T23:03:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১১:০৩ পিএম   (ভিজিট : ১৭৯)
X

রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাত ১০টা ২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আহসান হাবিব জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১০টা ২ মিনিটে ইসলামী ব্যাংক হাসপাতালের ১৫ তলা ভবনের ১২ তলায় অগ্নিকাণ্ডের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রওয়ানা দিয়েছে।

তবে কীভাবে আগুন লেগেছে এবং হতাহত আছে কী না তা তৎক্ষণাৎ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাবু/মম




  বিষয়:   ইসলামী ব্যাংক হাসপাতাল  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy