ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ভৈরব নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব

2023-04-07T12:43:02+00:00
2023-04-07T12:43:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ১২:৪৩ পিএম   (ভিজিট : ১৭১)
X


নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ভৈরব নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে আইয়ান ফকির (৩) এবং আড়াই বছরের তাহসিন ফকিরের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামের দবির ফকিরের ছেলে আইয়ান ফকির ও একই গ্রামের সুলতান ফকিরের ছেলে তাহসিন ফকির। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

এ দুর্ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই শিশু সন্তান বাড়ির পাশের ভৈরব নদীর পাড়ে খেলা করছিল। ইফতারের আগে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সন্ধ্যায় আইয়ান ও তাহসিনের মরদেহ নদীতে ভাসতে দেখেন প্রতিবেশিরা।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy