গাছে গাছে ঝুলছে সজনে ডাটা

শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

সারাবাংলা

বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও এই সময়ে কাঁচাবাজারের গুরুত্বপূর্ণ একটি সবজি সজনে ডাটা। যাকে স্থানীয়ভাবে ছুট্টি বলে। এ বছর

2023-04-07T15:46:38+00:00
2023-04-07T15:46:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাছে গাছে ঝুলছে সজনে ডাটা
শফিকুল ইসলাম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩:৪৬ পিএম   (ভিজিট : ৪৯০)
X


বাণিজ্যিকভাবে চাষাবাদ না হলেও এই সময়ে কাঁচাবাজারের গুরুত্বপূর্ণ একটি সবজি সজনে ডাটা। যাকে স্থানীয়ভাবে ছুট্টি বলে। এ বছর আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় শজনে ডাটা ছুট্টির বাম্পার ফলন হয়েছে। এতে দেখভালসহ বিক্রি করে সংসারে অবদান রাখতে পারায় খুশি কৃষক ও গৃহিণীরা।

জেলার কোথাও বাণিজ্যিকভাবে শজনে ডাটার চাষাবাদ না হলেও রাস্তার ধারে, ফাঁকা জায়গায়, বাড়ির আঙিনায়, আমবাগানের মাঝে ও জমির সীমানায় সজনে গাছে থোকায় থোকায় ঝুলছে ডাটা। বাম্পার ফলনের পাশাপাশি দাম ভালো থাকায় খুশি গৃহিণী, বাড়ির কর্তা ও সবজি বিক্রেতারা।

জেলা সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে দেখা যায় এখনো কিছু গাছে বারোমাসি সজনে ডাটার ফুল ফুটে আছে। তবে প্রায় ৯০ শতাংশ গাছেই ঝুলছে ডাটা। লাদনা (সবুজ রঙের দেশি জাত), দেশি ও রাজশাহীর (চিকন ও লম্বা) এই ৩ জাতের সজনে ডাটা দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা মিশন বাজারের সবজি বিক্রেতা সামশুল আলম জানান, এ বছর সজনে ডাটার বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত দামও ভালো রয়েছে।

শনিবার ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে খুচরা বাজারে সজনে ডাটা বিক্রি হয়। মাত্র ছয় থেকে সাত দিন আগেই ১২০ টাকা কেজি বিক্রি হয়েছে। 
একদিকে বাম্পার ফলন, অন্যদিকে দামও ভালো। ভোলাহাটের গৃহিণী নাজমা খাতুন জানান, বাড়ির আশপাশে চারটা গাছ থাকায় কয়েক দিন থেকে তরকারির চিন্তা করতে হয় না। এমনকি পাশের দোকানে বিনিময় করে অন্য তরকারি  নিই। এ বছর শজনে ডাটার কিছুটা আগাম ফলন ও কোনো রোগবালাই না থাকায় বাম্পার ফলন হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটের এক ক্রেতা জামাল উদ্দীন বলেন, এ বছর সজনে ডাটার শুরুতে দাম ছিল ১৬০ টাকা কেজি। পরে বাজারে সরবরাহ বাড়তে থাকলে দাম কমে এখন এসে পৌঁছেছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে।

কৃষি সম্প্রসারণের এক কর্মকর্তা বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে এবং কোনো রোগবালাই না থাকায় সজনে ডাটার খুবই ভালো ফলন হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy