শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার ১

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনার দাকোপ উপজেলায় ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে তাকে

2023-04-07T17:09:07+00:00
2023-04-07T17:09:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তার ১
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

খুলনার দাকোপ উপজেলায় ১০ বছরের শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. দেলোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে তাকে নগরীর সাচিবুনিয়া থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, শিশুকন্যা মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। ৫ এপ্রিল সকালে ওই শিশুটি নানা বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে থাকে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দেলোয়ার গাজী শিশুটির ঘরের ভেতর প্রবেশ করে ঘুম থেকে জাগিয়ে কাপড়-চোপড়, মেহেদী ও জুতা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিরুদ্ধে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি চিৎকার করলে দেলোয়ার গাজী দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি জেনে শিশুটির মা দেলোয়ারকে আসামি করে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। র‌্যাব জানতে পেরে আসামিকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ জানতে পারে উল্লিখিত আসামি খুলনার লবনচরা থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত সে স্বীকার করে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   শিশু  ধর্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy