নড়াইলে গাঁজাসহ গ্রেপ্তার ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইল ৪ কেজি গাঁজাসহ মিনাক্ষী বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ

2023-04-07T19:11:32+00:00
2023-04-07T19:11:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেপ্তার ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:১১ পিএম   (ভিজিট : ৩৮১)
X

নড়াইল ৪ কেজি গাঁজাসহ মিনাক্ষী বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ। আজ শুক্রবার দুপুরে নড়াগাতি থানাধীন চোরখালী (আশ্রয়ণ প্রকল্প-১) এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে চোরখালী গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) জাহাঙ্গীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ চোরখালী (আশ্রয়ণ প্রকল্প-১) এলাকায় মিনাক্ষী বেগমের নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে  বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়তে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   গাঁজা  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy