ডোমারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমারে নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে পড়ে বনমালী রায় (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বনমালী

2023-04-07T19:21:50+00:00
2023-04-07T19:21:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৭:২১ পিএম   (ভিজিট : ২৬৩)
X

নীলফামারীর ডোমারে নির্মাণাধীন একতলা ভবনের ছাদ থেকে পড়ে বনমালী রায় (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বনমালী রায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের রাজপাড়া গ্রামের মৃত বিজয় চন্দ্র রায়ের ছেলে।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে ময়না তদন্তের জন্য বনমালীর মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ডোমার শহরস্থ চান্দিনাপাড়া সড়ক সম্মুখে সাহিদা মার্কেটে তিনতলা ভবনের একতলা ভবনের ছাদের নির্মাণ কাজ চলছিল। বৃহষ্পতিবার বিকাল সাড়ে পাচঁ টায় ছাদের সাটারিং এর কাঠ খুলতে গিয়ে অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শ্রমিক বনমালী রায়। স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার্ড করেন দায়িত্বরত চিকিৎসক।

বনমালীর বড় ছেলে দিপক চন্দ্র রায় বলেন রংপুর নিয়ে যাওয়ার পথে তার বাবা মারা যায় বলে নিশ্চিত করেন। সাহিদা মার্কেটের স্বত্বাধিকারী শাওন আক্তার জানান, বনমালী, বিমল, সুনিল ও লিটন নামে চারজন শ্রমিক ছাদের সাটারিং খোলার কাজ করছিল। বনমালী অসাবধানতাবশত দশ ফুট উচুঁ থেকে পড়ে গুরুতর আহত হলে আমরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে মৃতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদেহ শুক্রবার জেলা মর্গে পাঠানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   ডোমার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy