জব্বারের বলী খেলা, মাঠে নাকি রাস্তায়?

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী আব্দুর জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১৪তম আসর আগামী ২৪,২৫,২৬ এপ্রিল অনুষ্ঠিত

2023-04-07T20:10:11+00:00
2023-04-07T20:10:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জব্বারের বলী খেলা, মাঠে নাকি রাস্তায়?
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৮:১০ পিএম   (ভিজিট : ১০৪৩)
X

চট্টগ্রাম তথা বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী আব্দুর জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলার ১১৪তম আসর আগামী ২৪,২৫,২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে আবদুল জব্বারের বলী খেলা। আজ লালদিঘীস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরী ভবনে মেলা কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটি মেলা ও খেলা আয়োজনের কথা জানান।

সংবাদ সম্মেলনে কমিটির প্রধান উপদেষ্টা সিটি মেয়র রেজাউল করিম জানান, আগামী ২৪ এপ্রিল থেকে ৪ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। ২৫ এপ্রিল বলী খেলার আয়োজন হবে তবে যদি ৩০ রোজা শেষে ঈদ উদযাপন হয় সে ক্ষেত্রে ঈদের পরদিন বলী খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামে আবদুল জব্বার কুস্তি প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, ঐতিহ্যবাহী এই খেলাকে ধরে রাখতে এই একাডেমির সার্বিক পৃষ্ঠপোষকতা চট্টগ্রাম সিটি কর্পোরেশন পালন করবে।

সংবাদ সম্মেলনে মেয়র দর্শকদের খেলা দেখার সুবিধার্থে লালদিঘীর মাঠের পরিবর্তে সামনের সড়কে বলী খেলা আয়োজনের প্রস্তাব করেন। এসময় বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি এই প্রস্তাবের জোর আপত্তি তুলে মেয়রকে প্রশ্ন করেন, দর্শকদের অজুহাতে মাঠের খেলাকে রাস্তায় নিয়ে যাচ্ছেন নাকি মাঠে অপরিকল্পিত ভাবে লাগানো টেরাকোটা ভেঙে যাওয়ার আশঙ্কায় এই স্বিদ্ধান্ত নিচ্ছেন? এভাবে একটি শত বছরের ঐতিহ্যকে হত্যা না করতে মেয়রের প্রতি আহবান জানান। জবাব সিটি মেয়র বলেন, খেলার স্থান নির্ধারান নিয়ে আমরা এখনো চূড়ান্ত করিনি। সব বিবেচনা করেই স্বিদ্ধান্ত হবে। 

তবে সংবাদ সম্মেলনের আগে মেলা ও খেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল প্রতিবেদককে জানিয়েছেন, মূলত মাঠের ভেতর লাগানো টেরাকোটা ও কাঁচ ভেঙে যাওয়ার আশঙ্কাতেই বলী খেলা সড়কে আয়োজন করার উদ্যোগ নেয়া হচ্ছে।

সংবাদ সম্মেলন অন্যান্যের মধ্যে সভাপতি ও স্থানীয় কাউন্সিলর জহর লাল হাজারী, সাংবাদিক চৌধুরী ফরিদ, জামাল উদ্দিন বক্তব্য রাখেন।

বাবু/জেএম




  বিষয়:   বলী  খেলা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy