খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আগামীকাল শনিবার ইফতার মাহফিল ও একই সময় জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক

2023-04-07T20:21:49+00:00
2023-04-07T20:21:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
সড়ক অবরোধের ডাক বিএনপির
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৮:২১ পিএম   (ভিজিট : ২৪৬)
X

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আগামীকাল শনিবার ইফতার মাহফিল ও একই সময় জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণের উদ্যোগকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে খাগড়াছড়ি পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এদিকে এর প্রতিবাদে আগামী ১২ ও ১৩ এপ্রিল জেলায় সড়ক অবরোধ ডেকেছে জেলা বিএনপি। খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান স্বাক্ষরিত ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা আদেশে বলা হয়, ৮ এপ্রিল খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনাল সন্নিকটস্থ মাঠে খাগড়াছড়ি জেলা বিএনপি ইফতার মাহফিল করার উদ্যোগ গ্রহণ করেছে।

 পাশাপাশি একই তারিখে জাতীয় শ্রমিক লীগ খাগড়াছড়ি পৌর শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে মর্মে পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা থেকে ৬ এপ্রিল জানা গেছে। মাহফিল ও সমাবেশ চলাকালীন কতিপয় ব্যক্তি একত্রে মিলিত হয়ে উক্ত স্থানে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করে আইন-শৃঙ্খলা অবনতি হতে পারে বলে প্রতিয়মান হয়। এ অবস্থায় খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস টার্মিনাল সন্নিকটস্থ মাঠ ও কেন্দ্রীয় বাস টার্মিনাল ও তৎসংলগ্ন এলাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে উল্লেখিত স্থানে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা মতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এর আগে শুক্রবার (৭ এপ্রিল) সকালে খাগড়াছড়িতে আয়োজতি সাংবাদিক সাংবাদিক সম্মেলনে আগামীকাল শনিবার (৮ এপ্রিল) কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল বানচাল করা হলে ১২ ও ১৩ এপ্রিল জেলায় সড়ক অবরোধের হুশিয়ারি দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইঁয়া।

বাবু/জেএম




  বিষয়:   ১৪৪ ধারা  জারি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy