সরাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনা সদস্য আহত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজি মাহমুদ (২৩) নামের এক সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে

2023-04-07T20:29:43+00:00
2023-04-07T20:29:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সেনা সদস্য আহত
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আজি মাহমুদ (২৩) নামের এক সেনা সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আজি মাহমুদ ঢাকার সাভারে সেনাবাহিনীতে কর্মরত। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আজি মাহমুদ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সরাইল থানায় মামলা করেছেন। এর ঘণ্টা খানেকের মধ্যেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন, বিজয়নগর উপজেলার বেকীনগর গ্রামের সেন্টু লাল দাস (২৫) ও সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামের রিপন মিয়া (২৪)।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, গ্রেপ্তার দুজনই এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর মধ্যে গ্রেপ্তার সেন্টু লাল দাসের বিরুদ্ধে বিজয়নগর থানায় দুটি মাদকের মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাবু/জেএম




  বিষয়:   সেনা  সদস্য  আহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy