আকবরশাহে পাহাড় ধসে নিহত ১ : ৭ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম ব্যুরো :

সারাবাংলা

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহতসহ আহত হয়েছে তিন জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2023-04-07T21:09:48+00:00
2023-04-07T21:09:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জরিমানা করেও থামানো যায়নি পাহাড় কাটা
আকবরশাহে পাহাড় ধসে নিহত ১ : ৭ সদস্যের তদন্ত কমিটি
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:০৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহতসহ আহত হয়েছে তিন জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে আকবার শাহ থানার বেলতলীঘোনায় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছে বেলতলীঘোনায় অবৈধ ভাবে প্লট তৈরির উদ্দেশ্য পাহাড় কেটে সড়ক নির্মাণের কাজ চলছিলো৷ হতাহতরা সবাই শ্রমিক বলে ধারনা করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি মেয়র রেজাউল করিম ও চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, পরিবেশ অধিদফতর, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রতিনিধি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কে বা কারা পাহাড় কাটার সঙ্গে জড়িত সেটা তদন্ত করে বলা যাবে।  এর আগেও আমরা অভিযান করেছি। এসময় তিনি আক্ষেপ করে বলেন, গত ফেব্রুয়ারী মাসেও এখানে অভিযান চালানো হয়েছে কিন্তু কেউ সচেতন হয়নি। এখানে জনসচেতনতা খুবই জরুরি।


নিহত পরিবারকে দাফন-কাপনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক ।

উল্লেখ্য, আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার জন্য পাহাড় কাটা হচ্ছে এমন অভিযোগে গত ১১ ফেব্রুয়ারি অভিযান চালিয়েছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আকবরশাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড় কাটার অভিযোগে মো. শাহজাহান (৪০) নামে  একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিল। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর জব্দও করা হয়। অভিযানে অংশ নেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবরশাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন।

বাবু/জেএম






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy