ঢামেকের বাগান গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (৭

2023-04-08T00:54:27+00:00
2023-04-08T00:54:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঢামেকের বাগান গেট থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২:৫৪ এএম   (ভিজিট : ১৪১)
X

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালের বাগান গেটের ফুটপাত থেকে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বাবু/মম




  বিষয়:   মরদেহ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy