বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। শনিবার সকাল ৮টা ৫ মিনিটে

2023-04-08T08:52:38+00:00
2023-04-08T08:59:13+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৮:৫২ এএম  আপডেট: ০৮.০৪.২০২৩ ৮:৫৯ এএম  (ভিজিট : ২২৮)
X

বঙ্গ ইসলামিয়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।  শনিবার সকাল ৮টা ৫ মিনিটে এ আগুনের খবর পায় ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। 

কন্ট্রোল রুমে দায়িত্বরত রাসেল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) অগ্নিকাণ্ডে বঙ্গবাজার লাগোয়া ৫টি মার্কেট পুরোপুরি পুড়ে গেছে। আগুনে ৫ হাজারের বেশি দোকানপাট পুড়ে গেছে। ওই আগুনের রেশ কাটতে না কাটতে আবারও বঙ্গ বাজারের পশ্চিম পাশের মার্কেটে আগুন লাগলো। তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার দীর্ঘ ৭৫ ঘণ্টা পর বঙ্গবাজার আগুন সম্পূর্ণ নির্বাপণ করে ফায়ার সার্ভিস। ততক্ষণে ব্যবসায়ী সব পুড়ে ছাই হয়ে যায়। ব্যসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাবু/এ আর 




  বিষয়:   আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy