বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বঙ্গবাজার এলাকার বরিশাল প্লাজার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন

2023-04-08T10:07:26+00:00
2023-04-08T10:14:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১০:০৭ এএম  আপডেট: ০৮.০৪.২০২৩ ১০:১৪ এএম  (ভিজিট : ১৯৬)
X

রাজধানীর বঙ্গবাজার এলাকার বরিশাল প্লাজার লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ১৪টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং ৮টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সকাল ৮টা ৫ মিনিটের পরপরই বরিশাল প্লাজা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করে। আগুনে এখনো কেউ হতাহত হয়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।


বাবু/এ আর 




  বিষয়:   বরিশাল প্লাজা  আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy