খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয়

2023-04-08T12:50:05+00:00
2023-04-08T12:50:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনা-ফরিদপুর রুটে দ্বিতীয় দিনের মতো বাস ধর্মঘট
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১২:৫০ পিএম   (ভিজিট : ১২২)
X


ঝিনাইদহের কালীগঞ্জে বাস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়া জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে দ্বিতীয় দিনের মতো কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুর রুটে বাস ধর্মঘট চলছে।

শুক্রবার (৭ এপ্রিল) থেকে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। এসব রুটে গত দু’দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের মারাত্মক ভোগান্তি হচ্ছে।

জানা গেছে, ঝিনাইদহ মোটরশ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ দাবি করেন। এ দাবির ব্যাপারে কথা বলতে ঝিনাইদহে গেলে কুষ্টিয়ার বাস শ্রমিকদের মারধর করা হয়।

মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy