বিএনপি কার্যালয় ভাঙচুরে আ’লীগের সংবাদ সম্মেলন

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বাহেরচর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ

2023-04-08T15:38:03+00:00
2023-04-08T15:38:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিএনপি কার্যালয় ভাঙচুরে আ’লীগের সংবাদ সম্মেলন
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩:৩৮ পিএম   (ভিজিট : ২০৬)
X

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বাহেরচর নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপির পক্ষ থেকে এ ঘটনার দায় দেওয়া হয় যুবলীগ ও ছাত্রলীগকে। কিন্তু এই দায় অস্বীকার করে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ। শনিবার দুপুর দেড়টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ দাবি করেন, বিএনপির নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কিন্তু তারা এখন যুবলীগ-ছাত্রলীগের ওপর এই দায় দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করছেন। বিএনপির সভাপতিসহ দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রটাচ্ছেন। তাই বিএনপির এই অপপ্রচারের নিন্দা জানান আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে লিখিত এই বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন খলিফা, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ ও সাধারণ সম্পাদক রিয়াদ প্রমুখ। 

এদিকে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, ‘আমাদের দলের মধ্যে কোন অভ্যন্তরীণ কোন্দল নেই। রাত ৯ টায় বিএনপি অফিসে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যে হামলা করেছে তার অনেক প্রমাণ আছে। আমাদের কাছে এর ভিডিও ফুটেজ এবং ছবিও আছে। তারা নিজেরা সেভ হওয়ার জন্য বানোয়াট মিথ্যা কথা বলতেছে।’

বাবু/জেএম




  বিষয়:   সংবাদ  সম্মেলন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy