ফরিদপুরে ঈদ উপহার ও ইফতার বিতরণ

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরিদপুর সদর-১ আসনের গরিব ও অসহায়দেরকে ঈদ উপহার ও

2023-04-08T19:18:39+00:00
2023-04-08T19:21:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ঈদ উপহার ও ইফতার বিতরণ
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৭:১৮ পিএম  আপডেট: ০৮.০৪.২০২৩ ৭:২১ পিএম  (ভিজিট : ১৭৯)
X

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরিদপুর সদর-১ আসনের গরিব ও অসহায়দেরকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী দিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এফবিসিসিআই’র পরিচালক, ও বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য ড. যশোদা জীবন দেবনাথ।

শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় ফরিদপুর সদর-৩ আসনের অন্তর্গত তার নীজ এলাকা চাঁদপুর ইউনিয়নে উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ ইফতার সামগ্রী বিতরণ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, ঈদ মানে আনন্দ। গরিব, অসহায় মানুষ নতুন শাড়ি কাপর পাঞ্জাবি পরে হাঁসিমুখে ঈদ উদযাপন করবে। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধা বিষয়ক কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৃনাল কান্তি দাস এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু শ্যামল ব্যানার্জী । কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুন্নাহারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

বাবু/জেএম




  বিষয়:   ফরিদপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy