বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ডে স্থানীয়দের আয়োজিত এক ইফতার দোয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন এর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন বলেন আঃলীগ সরকার আমলে যত উন্নয়ন মূলক কাজ হয়েছে এ দেশে তা বিগত কোন সরকারই তা করে দেখাতে পারেনি। বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও সরকার একসঙ্গে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে। যা সম্ভব হয়েছে শুধু মাত্র বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই।তিনি দেশের জন্য দেশের সাধারণ জনগনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমৃদ্ধির পথে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে।
প্রধান অতিথির বক্তব্যে খান মামুন আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে ইসলামী মূল্যবোধের উন্নয়ন এবং ইসলামী সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আওয়ামী লীগ সরকার কথা দিয়ে কথা যে রাখেন তার দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে এই ৫৬৪ টি মডেল মসজিদ নির্মাণ।
আয়োজিত ইফতার দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্যে খান মামুন মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের মাগফিরাত কামনা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের পাশে থাকার আহবান জানান। তিনি আরও বলেন, ইতিহাসের বুকে একের পর এক জনকল্যাণমুখী উন্নয়ন মূলক কাজের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।
-বাবু/এ.এস