ফরিদপুরে ইয়াবাসহ আটক ১

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

ফরিদপুরের বোয়ালমারী থেকে ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের

2023-04-09T19:05:43+00:00
2023-04-09T19:05:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ইয়াবাসহ আটক ১
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: রোববার, ৯ এপ্রিল, ২০২৩, ৭:০৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

ফরিদপুরের বোয়ালমারী থেকে ইয়াবাসহ আশরাফুজ্জামান জোহা (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জোহা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক। গ্রেফতারের পর রবিবার দুপুরে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয় তাকে। 

এর আগে শনিবার রাত ১১টার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকা থেকে ৩২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে পুলিশ। সে ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধুপাডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেন জাকিরের ছেলে বলে জানা যায়। 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় বোয়ালমারী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানায়, আশরাফুজ্জামান জোহাকে ২০২১ সালে একবার ইয়াবা ও ফেনসিডিলসহ ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ গ্রেফতার করেছিল। সে একজন পেশাদার মাদক কারবারি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। 

এদিকে ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান জোহা ইয়াবাসহ গ্রেফতারের খবর পাওয়া মাত্রই আজ রবিবার সকালে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে সাময়িক বহিষ্কার করেছে। জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জোহাকে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে ছাত্রলীগ নেতা জোহাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফাহিম আহামেদ বলেন, সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আশরাফুজ্জামান জোহাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সাথে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে। 

এ ব্যাপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ছাত্রলীগে কোনো মাদক সংশ্লিষ্টদের স্থান হতে পারে না। আমরা জোহার ইয়াবাসহ গ্রেফতারের কথা শোনা মাত্রই তাকে সাময়িক বহিষ্কার করেছি।

বাবু/জেএম




  বিষয়:   ফরিদপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy