আলিয়া মাদ্রাসার আবাসিক হলে অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ। রাত ২টার দিকে মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল

2023-04-10T09:49:03+00:00
2023-04-10T09:49:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আলিয়া মাদ্রাসার আবাসিক হলে অভিযান, আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৯:৪৯ এএম   (ভিজিট : ১৪৩)
X

রাজধানীর বকশিবাজার এলাকায় সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আবাসিক হলে অভিযান চালিয়েছে পুলিশ। রাত ২টার দিকে মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হল ও শহীদ ইব্রাহিম হলের বিভিন্ন কক্ষে তল্লাশি ও অভিযান চালায় চকবাজার থানার পুলিশ।

এ সময় মাদ্রাসা এবং সংশ্লিষ্ট হল প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাদক পাওয়ায় এ সময় দুজনকে আটক করে পুলিশ। গণমাধ্যমের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এবং আল্লামা কাশগরী ও শহীদ ইব্রাহিম হলের হল সুপার জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, হলে বহিরাগত ও মাদক কারবারিদের জন্য অভিযান চালানো হয়। হলে বহিরাগতরা অবস্থান করে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করছে এমন তথ্য পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় মাদক রাখা ও সেবনের অপরাধে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বাপ্পি (বহিরাগত) ও আজিজ। এরমধ্যে একজনকে আল্লামা কাশগরী হলের ১১১ নম্বর কক্ষ থেকে ও আরেক জনকে ৩৬৮ নম্বর কক্ষ থেকে আটক করা হয়েছে। এছাড়াও অছাত্র ও অননুমোদিত ছাত্রদের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাবু/জেএম




  বিষয়:   আলিয়া  মাদ্রাসা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy