মাদারীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুরে ৩টি প্রতিষ্ঠানে বেশি দামে পোশাক বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা

2023-04-10T10:04:23+00:00
2023-04-10T10:04:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদারীপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১০:০৪ এএম   (ভিজিট : ২২৯)
X

মাদারীপুরে ৩টি প্রতিষ্ঠানে বেশি দামে পোশাক বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করে ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

রোববার (৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।   

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার। এরই পরিপ্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযান পরিচালনা করা হয়। তবে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২টি প্রতিষ্ঠান (কাজী সু স্টোর ও বীথি ফ্যাশন) এবং ধার্যকৃত মূল্যের বেশি ও এক পোশাকে অন্য পোশাকের নাম লিখে বিক্রি করার দায়ে পালকি বস্ত্রালয়কে জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানে মোট ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এবং অন্যান্য দোকানদারদের ও সতর্ক করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   মাদারীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy