মেঘনায় জলদস্যুদের হামলায় জেলের মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুরদের হামলায় নূরুল ইসলাম হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছে। সোমবার ভোরে

2023-04-10T11:15:50+00:00
2023-04-10T11:15:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেঘনায় জলদস্যুদের হামলায় জেলের মৃত্যু
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:১৫ এএম   (ভিজিট : ১২৭)
X

মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জলদস্যুরদের হামলায় নূরুল ইসলাম হাওলাদার নামে এক জেলে নিহত হয়েছে। সোমবার ভোরে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। 

নিহতের ছেলে সুমন হাওলাদার জানান, প্রতিদিনের মতো রবিবার গভীর রাতে তার বাবা নূরুল ইসলাম ও সেজো ছেলে মোহাম্মদ আলী হাওলাদার একসাথে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। ভোরে মাছ ধরে ফিরে আসার সময় সংঘবদ্ধ জলদস্যুরা তাদের নৌকায় হামলা চালিয়ে নগদ টাকা, মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। 

এ সময় বাধা দিলে জলদস্যুররা লাঠি দিয়ে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাবা নূরুল ইসলাম হাওলাদার মাথায় গুরুতর জখম হয়ে নদীতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সেজো ছেলে মোহাম্মদ আলী হাওলাদার আহত হয়েছেন বলে জানান তিনি। 

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাবু/জেএম




  বিষয়:   মৃত্যু  জলদস্যু 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy