নড়াইলে ইয়াবাসহ আটক ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে ২০ পিস ইয়াবাসহ ইমদাদুল সানা (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

2023-04-10T11:32:53+00:00
2023-04-10T11:32:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ইয়াবাসহ আটক ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ১১:৩২ এএম   (ভিজিট : ২৭২)
X

নড়াইলে ২০ পিস ইয়াবাসহ ইমদাদুল সানা (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। রবিবার ( ৯ এপ্রিল) রাতে নড়াইল সদর উপজেলার নাকশী এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে ডিবি পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার নাকশী এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইলে 'বেস্ট ব্রিকস' ইট ভাটায় কর্মরত শ্রমিক ইমদাদুলের নামে আশাশুনি থানায়ও একাধিক মাদক মামলা রয়েছে। জন্মস্থান ত্যাগ করলেও তিনি ছাড়তে পারেননি মাদক ব্যবসা।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে  বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বাবু/জেএম




  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy