প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১২:১৩ পিএম (ভিজিট : ১৫২)

X
রাজধানীর চকবাজারে সিরামিক গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এই আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, চকবাজারে বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা ভবনের পাঁচতলায় একটি সিরামিক গোডাউনে আগুন লেগেছে।
আগুনের কারণ এবং এতে কেউ হতাহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
-বাবু/এ.এস