১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী ঢাকার চকবাজারে লাগা আগুন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার একটু পরে আগুন

2023-04-11T13:59:07+00:00
2023-04-11T14:01:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১:৫৯ পিএম  আপডেট: ১১.০৪.২০২৩ ২:০১ পিএম  (ভিজিট : ১৫৪)
X


১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানী ঢাকার চকবাজারে লাগা আগুন। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টার একটু পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ঢাকা জোনের সহকারী পরিচালক আখতারুজ্জামান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, চকবাজারের বিসমিল্লাহ টাওয়ারের পাশে ৫তলার একটি ভবনের সিরামিক গোডাউনে এ আগুন লাগে। সকাল ১১টার দিকে এই খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়। পরে তাদের সঙ্গে আরও দুটি ইউনিট যোগ দেয়। মোট সাতটি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন কিভাবে লেগেছে তাও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy