কালিন্দীপুর-হ্যাচারি সংযোগ ব্রিজ উদ্বোধন

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

রাঙামাটি সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দীপুর ও হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নের

2023-04-11T20:15:10+00:00
2023-04-11T20:15:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিন্দীপুর-হ্যাচারি সংযোগ ব্রিজ উদ্বোধন
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৮:১৫ পিএম   (ভিজিট : ১৪৬)
X

রাঙামাটি সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দীপুর ও হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নের প্রায় ১২ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে ২২৬ মিটার দৈর্ঘ্য এবং ৫.১ মিটার প্রস্থে নির্মিত নতুন সংযোগ ব্রিজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে এই ব্রিজ উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। উদ্বোধনকালে সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, রাঙামাটি শহরের যে সমস্ত এলাকায় ব্রিজের প্রয়োজন সে সমস্ত এলাকায় ব্রিজ নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, রাঙামাটি শহরের একটি মাত্র মূল সড়ক যার কারণে শহরে এখন যাতায়াত করা কঠিন হয়ে পড়েছে। রাঙামাটি শহরটাকে সচল রাখার জন্য আরও বেশি করে রাস্তা নির্মাণ করা প্রয়োজন। সাধারণ মানুষ ও ট্রাফিকের কথা চিন্তা করে সেই লক্ষ্যে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিড়ল বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সদস্য আবু তৈয়ব, সদস্য আশিষ কুমার চাকমা প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:   ব্রিজ  উদ্বোধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy