টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোল্লা আজিজুর রহমান

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টানা চতুর্থ বারের মতো টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর

2023-04-11T20:22:46+00:00
2023-04-11T20:22:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চতুর্থ বারের মতো
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মোল্লা আজিজুর রহমান
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৮:২২ পিএম   (ভিজিট : ২৬৮)
X

টানা চতুর্থ বারের মতো টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান। গত মার্চ মাসের পারফরম্যান্স বিবেচনায় তাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমানের নাম ঘোষণা করেন। এসময় তিনি মোল্লা আজিজুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীনসহ সিনিয়র অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

এ অর্জনে জেলা পুলিশ সুপার ও অন্যান্য সিনিয়র অফিসারদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রম ও কালিহাতীবাসীর সহযোগিতার ফল। জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে আমরা বদ্ধ পরিকর। আজকের অর্জন আমার কালিহাতী থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।

বাবু/জেএম




  বিষয়:   টাঙ্গাইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy