রাজশাহীতে ভেজাল গুড় কারখানার সন্ধান

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে ৭ কারখানাকে

2023-04-12T15:17:25+00:00
2023-04-12T15:17:25+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে ভেজাল গুড় কারখানার সন্ধান
অভিযান চালিয়ে পৌনে ২ লাখ টাকা জরিমানা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:১৭ পিএম   (ভিজিট : ১৫৫)
X

রাজশাহীর বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ভেজাল গুড় তৈরির অপরাধে ৭ কারখানাকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চকসিংগা পাঁচপড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড়, ৫ কেজি চুন, ৩ কেজি হাইড্রেস, ৬ কেজি সোডা, ১২ কেজি ডালডা, ৪ কেজি রং, ৩ কেজি ফিটকিরি ও ৫৫০ কেজি চিনি জব্দ করা হয়।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেন। জানা যায়, র‌্যাব-৫ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রাজশাহীর বাঘা উপজেলার চকসিংগা পাঁচপাড়া এলাকায় সাতটি ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে। পরে ওই দল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহীর নেতৃত্বে অভিযান চালায়।

অভিযানে ৩ হাজার ৬০০ কেজি ভেজাল গুড়, ৫ কেজি চুন, ৩ কেজি হাইড্রেস, ৬ কেজি সোডা, ১২ কেজি ডালডা, ৪ কেজি রঙ, ৩ কেজি ফিটকিরি ও ৫৫০ কেজি চিনি জব্দ করা হয়। এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধ্বংস করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভেজাল গুড় কারখানার মালিকরা ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেছেন।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, চিনি দিয়ে গুড় তৈরির কারখানার সাত মালিক অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছিল। সেই সঙ্গে গুড়ের রঙ উজ্জ্বল করতে মেশাতো বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালানো হয়।

পরে ভেজাল গুড় কারখানার মালিকদেরকে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে। এবং আগামীতেও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy