শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য’ প্রধানমন্ত্রীর উপহার, সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় এবং সম-মানের সরকারি মাদ্রাসার ৯ম ও

2023-04-12T17:19:32+00:00
2023-04-12T17:19:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ
আনিছুর রহমান শামীম, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫:১৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

গাজীপুরের শ্রীপুরে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য’ প্রধানমন্ত্রীর উপহার, সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় এবং সম-মানের সরকারি মাদ্রাসার ৯ম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) স্বপন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সফল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। 

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল আমিনসহ স্থানীয় নেতাকর্মীরা। এ সময় শ্রীপুর উপজেলায় ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪০ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়।

বাবু/জেএম




  বিষয়:   শ্রীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy