প্রধানমন্ত্রী সবার ভালো চান : আব্দুস সোবহান

রুপা সুলতানা, ফরিদপুর

সারাবাংলা

শেখ হাসিনা সবসময় সবার ভালো চান। তিনি গরিব,অসহায় ও ভূমিহীনদের বিপদে আপদে পাশে থাকেন। বুধবার (১২ এপ্রিল) সকাল

2023-04-12T17:43:33+00:00
2023-04-12T17:43:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী সবার ভালো চান : আব্দুস সোবহান
রুপা সুলতানা, ফরিদপুর
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৫:৪৩ পিএম   (ভিজিট : ১৭৭)
X

শেখ হাসিনা সবসময় সবার ভালো চান। তিনি গরিব,অসহায় ও ভূমিহীনদের বিপদে আপদে পাশে থাকেন। বুধবার (১২ এপ্রিল) সকাল ৯টায় ফরিদপুর-২ আসনের অন্তর্গত নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা গ্রামে গরিব, অসহায় মানুষদেরকে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গী ও অসুস্থ্য রোগীদেরকে নগদ অর্থ প্রদানকালে কাজী আব্দুস সোবহান এসব কথা বলেন। 

তিনি বলেন, দেশ এখন উন্নয়নে অনেক দূর এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তার নির্দেশনা আমাদের সকলকে মেনে চলতে হবে।

তিনি বলেন, গরিব, অসহায় মানুষ নতুন শাড়ি কাপড়, পাঞ্জাবি পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ফরিদপুর-২ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী গরিব, অসহায়দের মাঝে পৌঁছে দিচ্ছি। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণকালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম




  বিষয়:   আব্দুস সোবহান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy