ঘোড়াঘাটে কৃষাণ-কৃষাণীর সিআইজি প্রশিক্ষণ

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষাণ-কৃষাণীদের দিনব্যাপী এক সিআইজি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান নিয়ে

2023-04-12T18:08:56+00:00
2023-04-12T18:08:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে কৃষাণ-কৃষাণীর সিআইজি প্রশিক্ষণ
মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৬:০৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষাণ-কৃষাণীদের দিনব্যাপী এক সিআইজি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

কৃষিই সমৃদ্ধি এই শ্লোগান নিয়ে বুধবার দুপুওে উপজেলা পরিষদ হল রুমে  ২০২২-২০২৩ অর্থবছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ (এনএটিপি-২) প্রজেক্টের আওতায় সিআইজি কংগ্রেস ২০২৩ অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা উদ্ভিদ সংরক্ষণ অতিরিক্ত উপ-পরিচালক মো. মাহবুবুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছা. খাদিজাতুল কোবরা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা. উম্মে সালমা, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আকাশ। 

এতে উপ-সহকারী কৃষি অফিসার মো. সাকাওয়াত হোসেন ও মো. মোমদেল হোসেন সহ উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় কৃষাণ-কৃষাণীরা অংশগ্রহণ করে। 

বাবু/জেএম




  বিষয়:   সিআইজি  প্রশিক্ষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy