সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৭:১৫ পিএম (ভিজিট : ২৯০)

X
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. রাজন (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১২ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ডালিপাড়া এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজন সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ মহাদেবপুরের মো. শাহ আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিএনজি অটোরিকশা চালক রাজন পায়ে হেঁটে মহাসড়ক পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এই সিএনজি চালক মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটি স্থানীয়রা জব্দ করেছে বলে জানা গেছে।
স্থানীয় যুবক আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করলেও বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
বাবু/জেএম