বাড্ডায় কাভার্ড ভ‍্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মেরুল বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ড

2023-04-13T00:06:21+00:00
2023-04-13T00:06:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাড্ডায় কাভার্ড ভ‍্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১২:০৬ এএম   (ভিজিট : ১৬১)
X

রাজধানীর মেরুল বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় জুয়েল মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়েছে।

বুধবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই যুবক একটি রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে রামপুরার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল মিয়া নামে ওই যুবক মারা যায় এবং পাঠাও চালক আহত হয়। প্রাথমিকভাবে ওই যুবকের নাম জানা গেলেও বিস্তারিত জানতে পারিনি। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।

তিনি বলেন, আমরা কাভার্ডভ্যানের চালকটিকে আটকের চেষ্টা করছি। নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাবু/মম





  বিষয়:   বাড্ডা  মোটরসাইকেল  নিহত 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy