চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার রায়খালী আরাকান সড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত একজনের অবস্থা বেশ গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা বাসের হেলপারকে আটক করেছে তবে বাস চালক পলাতক।
আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছে, সংঘর্ষের পর ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যায়। আহত হয়েছে আরও ১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে। হতাহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী বলে জানা গেছে৷
স্থানীয় সূত্র বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছেন, রায়খালী আরাকান সড়কটির প্রসস্ততা সরু হওয়ায় এই সড়কে ওভার টেকিং বেশ বিপদ জনক৷ ধারণা করা হচ্ছে দ্রুত গতিতে ওভার টেকিং করতে গিয়েই দুটো গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাংলাদেশ বুলেটিনকে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। দূর্ঘটনার পর পর স্থানীয়রা বাসের হেলপারকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে৷
-বাবু/এ.এস