ঈদ যত ঘনিয়ে আসছে যানজট ততই বাড়ছে

জাহিদ হাসান মাহা

রাজধানী

মাথার ওপর প্রখর রোদ, অফিসগামীদের গন্তব্যে পৌঁছানোর অস্থিরতা, যাত্রীদের মুখে বিরক্তির ছাপঈদের বাকি আর মাত্র ৯ দিন। ঈদ

2023-04-13T14:35:31+00:00
2023-04-13T15:30:04+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঈদ যত ঘনিয়ে আসছে যানজট ততই বাড়ছে
জাহিদ হাসান মাহা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ২:৩৫ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৩ ৩:৩০ পিএম  (ভিজিট : ২৮৯)
X


মাথার ওপর প্রখর রোদ, অফিসগামীদের গন্তব্যে পৌঁছানোর অস্থিরতা, যাত্রীদের মুখে বিরক্তির ছাপ

ঈদের বাকি আর মাত্র ৯ দিন। ঈদ যত ঘনিয়ে আসছি  রাজধানীজুড়ে যানজট ততই বাড়ছে। নানামুখী সমস্যায় ঢাকা মহানগরের জীবনযাত্রা ক্রমেই আরও বেশি মাত্রায় দুর্ভোগময় হয়ে উঠছে। সবচেয়ে প্রকট ও জটিল সমস্যাটি হলো যানজট। এটা নিয়ে অনেক বছর ধরে অনেক কথা বলা হচ্ছে, নানা রকমের উদ্যোগের কথাও মাঝেমধ্যে শোনা যায়, কিন্তু এ সমস্যার সমাধান হচ্ছে না, বরং তা দিনে দিনে আরও প্রকট হচ্ছে। 

যানজট হলো ঢাকার নিত্যসঙ্গী। তবে রমজান এলেই এর ভোগান্তি পৌঁছায় অসহনীয় পর্যায়ে। প্রত্যেক বছর রমজান এলেই পাল্টে যায় সড়কের চিত্র। সংকুচিত হয়ে যায় ফুটপাতসহ মূল সড়কও। সীমাহীন ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিশেষ করে অফিস ছুটি শেষে ইফতারের আগ পর্যন্ত সময়ে তৈরি হয় ভয়াবহ অবস্থা। প্রধান সড়ক গড়িয়ে যানজটের প্রভাব পড়ে অলিগলি, উপসড়কেও। এবারের রমজানেও ঢাকার সড়কগুলোতে সৃষ্টি হয়েছে একই অবস্থা। এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময়ের ব্যবধান তৈরি হচ্ছে রমজানের আগের সময়ের চেয়ে কয়েকগুণ বেশি। কোথাও কোথাও আধ ঘণ্টার পথ পাড়ি দিতে লাগছে দুই ঘণ্টা।

মাথার ওপর প্রখর রোদ, অফিসগামীদের গন্তব্যে পৌঁছানোর অস্থিরতা, শিক্ষার্থী-অভিভাবকদের মুখে বিরক্তির ছাপ। আজ তীব্র যানজটে হাপিত্যেস অবস্থা নগরবাসীর। রাজধানী ঢাকার প্রায় প্রতিটি সড়কে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে সারি সরি যানবাহন। গাড়ির চাকা যেন ঘুরছেই না। ঘুরলেও কচ্ছপগতি।

গুলিস্তান থেকে গাজীপুরগামী একটি বাস সকাল ৯টায় ছেড়ে বেলা সাড়ে ১২টার দিকে মালিবাগ সিগন্যালে দাঁড়িয়ে ছিল। বাসচালকের সহকারী বলেন, অন্য দিন এক-দেড় ঘণ্টার মধ্যে এখানে আসা যায়। আজ তিন ঘণ্টা হলো। তিনি আরও বলেন এমনেতেই রোদের প্রকোপ তার উপরে যানজট। আরও বলেন, ‘যানজট আইজ হিসাব ছাড়া। আমাগা তো কষ্ট আছেই। সেটা বাদ দিলাম। যাত্রীগো কষ্টের কথা একবার ভাবেন।’

বৃহস্পতিবার  (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, যাত্রাবাড়ী, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, খিলগাঁও, হাতিরঝিল, রামপুরা, ধানমন্ডি, মহাখালী, বিমানবন্দর, কুড়িল, বনানী, উত্তরা, বাড্ডা ও কালশী এলাকা ঘুরে রাজধানীতে যানজটের চিত্র দেখা যায়।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেখা যায়, রাজধানীর বেশিরভাগ সড়ক লাল দেখাচ্ছে। অর্থাৎ যানজট রয়েছে। আবার যেখানে গাড়ি মোটামুটি সচল রয়েছে সেখানে হলুদ দেখাচ্ছে।

যানজট নিয়ে গণপরিবহন ব্যবহারকারী নগরবাসীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। কখনোই সময়মতো কোথাও যেতে পারি না। একই জায়গায় দীর্ঘ সময় আটকে থেকে সময় পার করতে হচ্ছে। যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সামনে ঈদ ফলে রাস্তায় গাড়ির চাপ আগের চেয়ে কিছুটা বেড়েছে। এর মধ্যে প্রাইভেটকার, মোটরসাইকেলের যন্ত্রণায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও ভয়ংকর রূপ ধারণ করে যানজট।

কথা হয় জসিম নামে এক পধচারীর সাথে তিনি বলেন, যানজট প্রতিদিনের সমস্যা। রাজধানীতে থাকতে হলে যানজটকে সঙ্গে নিয়েই থাকতে হবে। কিছুই করার নেই! কারণ যে পরিমাণে গাড়ি সড়কে বেড়েছে, যাত্রীদের তুলনায় অনেক বেশি এবং এসব গাড়ি একসঙ্গে চলাচলে পর্যাপ্ত সড়ক নেই। তিনি আরও বলেন, এখনও রাজধানীর বিভিন্ন সড়কের পাশে ব্যক্তিগত গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে। অথচ অধিকাংশ ভবনের ভেতরে সঠিক পার্কিংয়ের ব্যবস্থা নেই। এতেও যানজটের সৃষ্টি হচ্ছে।

পুলিশের ট্রাফিক সদস্যরা বলছে, যানবাহন চালকেরা সঠিক নিয়ম মেনে চলাচল করে না। এতে সড়কে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়৷ তাছাড়া সড়কে চলাচলে যাত্রী-পথচারী ও যানবাহনের চালক কেউই আইন মেনে চলে না। তাই যানজট সমস্যা কমছে না।

এদিকে, সড়কে তীব্র যানজটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। অনেকেই স্থবির হয়ে থাকা যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে রওয়ানা করেছেন কর্মস্থলে। নগরবাসীর অভিযোগ, যানজটের কারণে আমাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ সমস্যার সমাধান না করা গেলে দেশে অর্থনৈতিকসহ বিভিন্ন উন্নতি কোনোভাবেই ভালো অবস্থানে নেওয়া সম্ভব নয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy