
X
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার একের পর এক পরোপকার ও মানবিক উদ্যোগ গ্রহণ করার ফলে জনমনে ব্যাপক সাড়া পড়েছে। জেলায় এমন কোনো জনপদ নেই যেখানে তার মানবিকতার স্পর্শ পড়ে নি। তাঁর এমন সব শুভ ও কল্যাণকর উদ্যোগের সুফল পেয়ে মানুষ মহান আল্লাহর কাছে দুই হাত তুলে তার জন্য দোয়া করছেন।
পরোপকারী, মানবিক এই জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার মধুখালীর জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মিথ্যা অপবাদে নির্যাতনের শিকার বাবা-ছেলের অবস্থা দেখতে, গত (১ এপ্রিল) শনিবার মধুখালীর রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে নির্যাতনের শিকার ইয়ামিন মুধা ও তার পরিবারের বসবাসের ভাড়া বাসার গিয়ে ইয়ামিন মুধা ও তার পরিবারকে ফুলের শুভেচ্ছা জানানোসহ তাদের নগদ ২০ হাজার টাকা আর্থিক সাহায্য ও চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ফলমূল উপহার তুলে দেন। এসময় জেলা প্রশাসক তাদের দুরাবস্থার খবর জানতে পেরে তাদের পাশে থাকার আশ্বাস দেন এবং সেই সাথে তাদেরকে আশ্রায়ণ প্রকল্পে দুই শতাংশ জমিসহ ঘর প্রদানের ব্যবস্থা করে দেন।
তিনি ইয়ামিন মৃধার সন্তানদের পড়াশুনার দেখভালের দ্বায়িত্ব গ্রহণেরও আশ্বাস দেন। এছাড়াও তিনি মধুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। উপজেলার কামারখালি ইউনিয়নের মসনদপুরে আগুনে পুড়ে পাঁচটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নিতে গত সোমবার বিকেল সাড়ে তিনটায় ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এবং পুনরায় বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে মধুখালী উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা প্রদান করেন। এভাবেই তিনি ফরিদপুরবাসীর কাছে মানবিক, পরোপকারী খ্যাতি লাভ করেছেন।
তিনি ফরিদপুরে যোগদান করার পরে গত ২৩ মার্চ তারিখে শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইংরেজি, স্প্যানিশ, ফান্স, জাপানি, চাইনিজ, হিন্দি ও আরবিসহ সাতটি (বিদেশী ভাষায়) উপস্থাপনের আয়োজন করেন। এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ করেন তিনি। তার এই ব্যতিক্রমধর্মী আয়োজনে মুগ্ধ হন ফরিদপুরবাসী। ব্যতিক্রম এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হন প্রতিযোগিরা। তারা জেলা প্রশাসকের প্রশংসা করেন।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় পরিবেশনে বহির্বিশ্বে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আন্তর্জাতিকভাবে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি হবে বলে দাবি করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ব্যতিক্রমী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়াও মানবিক, বিচক্ষণ এই জেলা প্রশাসকের কিছু বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, ‘আমার সন্তান জাতির সম্পদ’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে অভিভাবক সমাবেশ। ‘শিক্ষকরাই জাতি গড়ার মূল কারিগর’ প্রতিপাদ্য নিয়ে শিক্ষক সমাবেশ। শিক্ষার্থীদের ডাটাবেজ। ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা। আশ্রায়ণ প্রকল্প ও আশ্রায়ণ শুমারি। স্পট ডিলিং লাইনেন্স বিতরণ। অভিবাসী ও প্রবাসী শুমারি।
১০০ অংশীজনের সমন্বয়ে আযোজিত বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ। ট্রান্সফরমার চুরি রোধ করতে স্মার্ট ডিভাইস। জাতীয় দিবস সমূহের সফল উদযাপন । জসিম মেলা, অমর একুশে বই মেলা, বিসিক উদ্যোক্তা মেলার সফল আয়োজন। চরমপন্থীদের পুনর্বাসন। মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন। স্মার্ট বাংলাদেশের সকল সুবিদা, স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ কর্মশালা।
বাবু/জেএম