নড়াইলে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

২০২২-২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নড়াইলে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩

2023-04-13T16:41:12+00:00
2023-04-13T16:41:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ২০৯)
X

২০২২-২৩ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নড়াইলে কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলার ৩টি উপজেলার ১২৫ জন কৃষকদের মধ্যে ৫ জন সেরা তেল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষককে পুরস্কার দেওয়া হয়।

নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজগর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া, লোহগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তেল জাতীয় ফসল উৎপাদনে অবদান রাখার জন্য ৫ জন কৃষকের হাতে পুরস্কার তুলে দেন।

বাবু/জেএম




  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy