
X
চট্টগ্রাম নগরীতে চোরাই পণ্য ক্রয়-বিক্রয়কারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। এসময় চক্রের কাছ থেকে ১টি চোরাই ল্যাপটপ, বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি পুরাতন চোরাই মোবাইল ফোন এবং ২টি জাল এন.আই.ডি কার্ডের প্রিন্টেড কপি উদ্ধার করা হয়েছে।
১৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন আব্দুল আলী নগর জোলারহাটস্থ ওসমান চেয়ারম্যানের বাড়ি, মামুন জমিদারের ভাড়া-ঘরের ৪নং রুমে অভিযান চালিয়ে এই চক্রের ৩ সদস্যকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন, বি-বাড়িয়ার কসবার হোসাইন খন্দকার (৩৬) । কুমিল্লা চান্দিনার মো. মামুন ভূইয়া (৩২) এবং কুমিল্লার কোতয়ালী এলাকার মো. বদিউজ্জামান (৩৪)
ওসি পাহাড়তলী মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বুলেটিনকে বলেন, গ্রেফতারকৃত আসামিরা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকা থেকে চোর, ছিনতাইকারীদের কাছ থেকে কম দামে চোরাই ল্যাপটপ, মোবাইল ক্রয় করে থাকে। পরবর্তীতে তারা চোরাই পণ্যগুলো বিক্রির জন্য বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞপ্তি প্রকাশ করে। এসব বিজ্ঞাপন দেখে কোন ক্রেতা এসব মোবাইল, ল্যাপটপ কিনতে আগ্রহ প্রকাশ করলে চক্রটি ক্রেতাদের বিশ্বাস অর্জনের জন্য বিক্রিত পণ্যের সাথে তাদের নিজেদের ছবি এবং অন্য ব্যক্তিদের নাম-ঠিকানা ব্যবহার করে তৈরি জাল জাতীয় পরিচয় পত্র প্রদান করতো। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় প্রতারণামূলক ভাবে নিজেদের তৈরিকৃত জাল জাতীয় পরিচয় পত্রের কপি ব্যবহার করে চোরাই মোবাইল, ল্যাপটপ ক্রয় বিক্রয় করে আসছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
উদ্ধারকৃত মালামালের আইএমইআই নাম্বার-
ক) ০১টি এইচপি ব্র্যান্ডের সিলভার রংয়ের পুরাতন ল্যাপটপ, মডেল নম্বর-15-db0001AU
খ) ০১(এক)টি Redmi note 10 pro, যাহার আইএমইআই নং-৮৬৮৩২৯০৫৫২৪৭২৭৮, ৮৬৮৩২৯০৫৫২৪৭২৮৬,
গ। ০১(এক)টি MI মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৮৬৭৫৭৮০৪৭৫২৭৪১৮, ৮৬৭৫৭৮০৪৭৫২৭৪২৬,
ঘ। ০১(এক)টি OPPO F9 মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৮৬৯০৪২৩৪৩৫৬৭৬৫৯, ৮৬৯০৪২৩৪৩৩৪২৪৩৪,
ঙ। ০১(এক)টি SAMSUNG M21 মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৩৫৮৬১০১৩০১৯৪৯৫৮, ৩৫৮৬১০১৩০১৯৪৯৫১,
চ। ০১(এক)টি SAMSUNG M32 মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৩৫০৪১৪১০০০২১৭৪৯, ৩৫০৮৩৭৭৫০০২১৭৪৪,
ছ। ০১(এক)টি SAMSUNG F22 মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৩৫৭৬৬১৬৪০৬২৬১৭৬, ৩৫৯২০০৩৭০৬২৬১৭১,
জ। ০১(এক)টি SAMSUNG A035 মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৩৫৪৫৫১৮৯৫২৯৬৮৪০, ৩৫৭৭৩২৪৫৫২৯৬৮৪৭,
ঝ। ০১(এক)টি SAMSUNG M10S মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৩৫৯৬১৫১০১৯৫৫৫৩৪, ৩৫৯৬১৬১০১৯৫৫৫৩২,
ঞ। ০১(এক)টি SAMSUNG M01S মোবাইল সেট, যাহার আইএমইআই নং-৩৫১৮৮৬১৩০২৫৭৩০৩, ৩৫৫৪৩৫৫১০২৫৭৩০৫,
উদ্ধারকৃত ল্যাপটপ ও মোবাইলের প্রকৃত কোন দাবিদার থাকলে কিংবা এই সংক্রান্তে যে কোন থানায় মামলা বা জিডি হয়ে থাকলে পাহাড়তলী থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাবু/জেএম