বিজয়নগরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায়

2023-04-13T19:46:36+00:00
2023-04-13T19:46:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিজয়নগরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
আশীষ সাহা, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:৪৬ পিএম   (ভিজিট : ২৬১)
X

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লুৎফর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদ সামগ্রী বিতরণ কার হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ করেন, লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান (মুকাই আলী)। 

বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নের জনপ্রতিনিধি  ও লুৎফর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হত-দরিদ্র ও নিম্ন আয়ের ৫ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায়ের মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এই ঈদ সামগ্রী বিতরণ করেন লুৎফর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা লুৎফর রহমান ( মুকাই আলী)।

ঈদ সামগ্রী গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন  খাদ্য সামগ্রী ও বস্ত্র। তিনি বলেন, আমরা প্রতি বছরই আল্লাহর রহমতে চেষ্টা করব উপজেলার সাধারণ মানুষের পাশে সবসময় থাকার জন্য। 

এসব সামগ্রী বিতরণে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের পুত্র ওয়ালিদ মুকাই আলী, অর্থ সম্পাদক মো. আবুল খায়ের প্রমুখ। 

বাবু/জেএম




  বিষয়:   ঈদ  সামগ্রী  বিতরণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy