প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:৫৬ পিএম (ভিজিট : ১৭২)

X
পবিত্র মাহে রমজান মাসের অর্ধেকের বেশি সময় পার হয়ে গেছে। এরই মধ্যে শুরু হয়েছে ঈদের আমেজ। নীলফামারীর ডিমলায় বিভিন্ন শপিংমলে বেড়েছে ক্রেতাদের ভিড়।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় বাবুরহাটের মসজিদ মার্টেক, আলম প্লাজাসহ বিভিন্ন দোকান পাটে। বেড়েছে বেঁচা-বিক্রিও। রোজার শেষ পর্যায়ে ক্রেতাদের এমন ভিড়ে সন্তুষ্টির কথা জানান অনেক ব্যবসায়ী।
ঈদের বাকি আর মাত্র ৯দিন। ঘুরে ঘুরে পোশাকের সব কালেকশন দেখা শেষ, এবার বাজেটের সঙ্গে মিলিয়ে বাড়ি নিয়ে যাবার পালা। পরিবারের ঈদ কেনাকাটার পুরো লিস্ট নিয়ে হাজির ক্রেতারা। যাচাই-বাছাই করে কিনছেন পছন্দের পণ্যটি।
সরেজমিনে কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে শপিংমলে। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অনেকেই এসেছেন কেনাকাটা করতে। তাই রমজানের শেষ সময়ে এসে ক্রেতা-বিক্রেতাদের দরদামে মুখরিত হয়ে উঠেছে ঈদ-বাজার।
ডিমলা আলম প্লাজা শপিংমলের মায়ের আর্শিবাদ গার্মেন্টস ব্যবসায়ী বিষ্ণু কুমার রায় বলেন, এখন যত দিন গড়াবে ততোই বাড়বে ভিড়। এছাড়া এবার বেচা-বিক্রিও ভালো বলে জানান তারা। আর অন্যান্য দিন ক্রেতা কম থাকলেও ঈদের আগে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের।
বাবু/জেএম