কালীগঞ্জে তালাবদ্ধ ঘরে আগুন, পুড়ে ছাই ৮ ঘর

রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের কালীগঞ্জে তালাবদ্ধ একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে

2023-04-13T20:22:51+00:00
2023-04-13T20:24:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে তালাবদ্ধ ঘরে আগুন, পুড়ে ছাই ৮ ঘর
রফিক সরকার, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৮:২২ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৩ ৮:২৪ পিএম  (ভিজিট : ২১৪)
X

গাজীপুরের কালীগঞ্জে তালাবদ্ধ একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। তবে তবে ততক্ষণে পুরে গেছে ৮টি ঘর। 

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবু বকর।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, দুপুরের দিকে ওই গ্রামের আব্দুল খালেকের তালাবদ্ধ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন মুহূর্তেই পাশের জয়নাল, তাহের, মনির ও শরীফের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনে। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৮টি ঘর, নগদ টাকা ও মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি আমরা স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জানতে পারি। খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় নিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাবু/জেএম





  বিষয়:   কালীগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy