মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাদকের বিরুদ্ধে পুলিশের সবসময় জিরো টলারেন্স বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সকল বাহিনী মাদক নির্মুলে কাজ করছেন। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এ ক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, কখন বাসায় ফিরছেন, কার সাথে মেলামেশা করছেন এগুলো বিষয় গুরুত্বসহকারে দেখতে হবে।

2023-04-13T21:05:36+00:00
2023-04-13T21:05:36+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাদকের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৭৬)
X

মাদকের বিরুদ্ধে পুলিশের সবসময় জিরো টলারেন্স বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সকল বাহিনী মাদক নির্মুলে কাজ করছেন। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এ ক্ষেত্রে প্রতিটি পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে। ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, কখন বাসায় ফিরছেন, কার সাথে মেলামেশা করছেন এগুলো বিষয় গুরুত্বসহকারে দেখতে হবে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল)  জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপার্স হলরুম সেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে আগুনের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, এখনও আমরা নিশ্চিত নই যে এগুলো জঙ্গি কিংবা অন্যকোন কারনে হয়েছে। বিষয়গুলো গুরুত্বপূর্ণভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন বাংলাদেশে পুলিশ নির্বাচনে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছে, দেড় শত বছরের একটি প্রতিষ্ঠান পুলিশ। আমাদের সকল ধরণের একুইপমেন্ট রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় দায়িত্ব পালন করবে।

আইজিপি বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভুমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্মতুষ্টিতে নেই। পুলিশ সবসময় সজাগ রয়েছে এ ব্যাপারে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গল শোভাযাত্রা হবে। এ নিয়ে কোন ত্রেট নেই, গুরতর বিষয় হিসেবে দেখছি না। তারপরও গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী প্রমুখ। এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর আসেন। পরে  পুলিশ অফিসার্স মেস ও পিটিসি রংপুরের একাডেমিক ভবন উদ্বোধন করেন। এছাড়াও বৃক্ষরোপন ও মাছের চারা অবমুক্ত করেন।

উল্লেখ্য রংপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুম কল্যাণ ফান্ড নির্মাণে মোট ব্যয় হয় ২ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার ৭শত ৭৫ টাকা। এছাড়ও ১০তলা বিশিষ্ট ট্রেনিং সেন্টারে ১৯ কোটি ১৮ লাখ ও ৬তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেসটি ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

-বাবু/জেএম




  বিষয়:   মাদক  নির্বাচন  আইজিপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy