প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে আহতরা শেখ হাসিনা বার্নে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মৌচাকে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টা ১৬ মিনিটের দিকে

2023-04-13T23:39:57+00:00
2023-04-13T23:39:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে আহতরা শেখ হাসিনা বার্নে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১১:৩৯ পিএম   (ভিজিট : ১৫২)
X

রাজধানীর মৌচাকে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ৯টা ১৬ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

রাত পৌনে ১১টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- মাসুম পারভেজ (৪২), মাসুম পারভীন (৩৮), নাফিস পারভেজ আজহান (১৬) ও জান্নাত (১০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি বলেন, মৌচাক এলাকায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ অবস্থায় চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

খিলগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাসান আলী বলেন, মালিবাগের ফরচুন শপিংমলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটেছে। টয়োটা এক্সিয়ো মডেলের ঢাকা মেট্রো-গ ৩৬-২৭৬৫ গাড়িটি বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির সিলেন্ডারটি অক্ষত আছে। ধারণা করছি সিলেন্ডার লিকেজ ছিল। সেখান থেকেই চাপ সৃষ্টি করে গরমে বিস্ফোরণ ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। পরে ফরচুন মার্কেট থেকে ফায়ার এক্সটুইংগিউশার এনে আগুন নেভানো হয়েছে। এ সময় গাড়িতে একটি ছোট মেয়েসহ ৪ জন মানুষ ছিল। মেয়েটি বেশি দগ্ধ হলেও বাকিরা তেমন দগ্ধ হয়নি।

বাবু/মম







Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy