নেত্রকোনায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্লানে শুচি হোক ধরা এসো হে বৈশাখ এসো এসো, তাইতো আজ

2023-04-14T13:48:55+00:00
2023-04-14T14:02:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ১:৪৮ পিএম  আপডেট: ১৪.০৪.২০২৩ ২:০২ পিএম  (ভিজিট : ১৮৯)
X

মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্লানে শুচি হোক ধরা এসো হে বৈশাখ এসো এসো, তাইতো আজ বাঙালির প্রাণে লেগেছে দোলা, প্রতি বছরের ন্যায় এবারও নেত্রকোনায় নানান আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩০ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টর মাঠ চত্বরে এসে শেষ হয়। এসময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সজল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 






  বিষয়:   বাংলা  নববর্ষ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy