প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ২:৩০ পিএম (ভিজিট : ২৫৪)

X
বাঙালির সার্বজনীন বর্ষবরণ উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা চত্বর মুক্তমঞ্চে আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, থানার অফিসার ইনচার্জ মো. ফরিদুল ইসলাম, ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবীর, সমাজসেবা অফিসার মো. শহিদুজ্জামান মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকসহ বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।
বাবু/জেএম