প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ২:৫৯ পিএম (ভিজিট : ২৮৭)

X
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নীলফামারী জেলার ডোমারে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) প্রহেলা বৈশাখ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় ডোমার বাজার বাটার মোড় হতে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্ত্বরের উদ্দোশ্যে রওনা হয়। শোভা যাত্রায় অংশগ্রহণকারীরা উপজেলা চত্ত্বরে মিলিত হয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতার আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের দিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাবু/জেএম