প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৫:২৬ পিএম (ভিজিট : ১৭৪)

X
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানীতে সমাজসেবক হারুন-অর রশিদ শেখের ব্যক্তিগত পক্ষ থেকে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার বালিপাড়া গ্রামে নিজ এলাকার ১২০ জন দরিদ্র পরিবারকে ৮০ হাজার টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ইন্দুরকানী উপজেলার শাখার যুগ্ন-আহবায়ক মো. আব্দুর রশিদ, বালিপাড়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা মো. সুমন ফরাজী, বালিপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. খলিলুর রহমান হাওলাদার, স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা মো. জাকারিয়া মৃধা প্রমুখ।
সমাজসেবক হারুন শেখ বলেন, আমি বিগত পাঁচ বছর যাবৎ এভাবে প্রতি রমজানে এলাকার অসহায় দরিদ্র মানুষকে আমার সাধ্যমত সাহায্য সহযোগিতা করে আসছি। এছাড়া শীত মৌসুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বছরের বিভিন্ন সময় অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও এসব মানুষের পাশে আমি থাকবো বলে তিনি প্রতিশ্রুতি দেন।
বাবু/জেএম