প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৭:১১ পিএম (ভিজিট : ৩৩১)

X
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নস্থ জিৎপুর ভাদাদিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন'র আয়োজনে ২০ দিনব্যাপী বয়স্ক ও যুবকদের মাঝে কোরআন ও নামাজ শিক্ষা-২০২৩ইং কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা জিৎপুর জামে মসজিদ প্রাঙ্গণে উপহার বিতরণ অনুষ্ঠানে জি.ভা.সমাজ কল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. এমদাদ হোসেন রাহেল'র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুল হক। এসময় জিৎপুর জামে মসজিদের সভাপতি হাফেজ মাওলানা দিদারুল ইসলাম, সোনাগাজী সিটি স্কুলের প্রধান শিক্ষক মো. আকবর হোসাইন, ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আতিক এবং সদস্য জীবন, তুষার, নিলয়সহ সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য কোরআন ও নামাজ শিক্ষা-২০২৩ইং কর্মসূচিতে এলাকার ২১ জন বয়স্ক ও যুবক অংশগ্রহণ করেন। জিৎপুর ভাদাদিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এলাকায় সামাজিক ও মানবিক বিভিন্ন কাজে নিজেদের সম্পৃক্ত করে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভবিষ্যতে তাদের এমন উদ্যোগগুলো ধারাবাহিভাবে বজায় থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
বাবু/জেএম