প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৮:০১ পিএম আপডেট: ১৪.০৪.২০২৩ ৮:০৪ পিএম (ভিজিট : ২৩৭)

X
বাংলা নববর্ষ বাঙালির জাতীয় জীবনের আবহমান সংস্কৃতির অংশ। আমাদের সংস্কৃতিতে প্রতিবছর পহেলা বৈশাখ নিয়ে আসে নতুনের বার্তা, যা নবরূপে একাত্ম হয়ে বিশেষ কৃষ্টির মহিমায় রূপায়িত হয়।
জাতি-ধর্ম নির্বিশেষে এ দিনটি বিশেষ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়ে থাকে। বাঙালি জাতি নিজ মেধা, মনন ও চিন্তা দিয়ে উৎসবমুখর পরিবেশে পালন করে নববর্ষের নানা অনুষ্ঠান।
প্রতি বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ- ১৪৩০ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মুরাদ হোসেন ভুঁইয়া,আখাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক আব্দুল মমিন বাবুল।
এছাড়া বর্ষবরণ উপলক্ষে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ধলেস্বর গ্রামে রাবেয়া খাতুন স্মৃতি পাঠাগার প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়, মেলায় শিশুদের খেলনা সামগ্রীর দোকান দেখা যায়। মেলায় বিভিন্ন বয়সী মানুষের স্বরব উপস্থিত ছিল চোখে পড়ার মত।
বাবু/জেএম