মুগদায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মুগদা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও

2023-04-14T20:45:46+00:00
2023-04-14T20:45:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুগদায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৪০)
X

রাজধানীর মুগদা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।


শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে পুলিশ খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।


এ প্রসঙ্গে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, দুপুরে আমরা খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউন এলাকায় যাই। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও বলেন, আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে, এ ব্যাপারে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


বাবু/জেএম 






  বিষয়:   মরদেহ  উদ্ধার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy