হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের বানিয়াচংয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত

2023-04-14T21:07:30+00:00
2023-04-14T21:07:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে পিকআপের ধাক্কায় ২ জনের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩, ৯:০৭ পিএম   (ভিজিট : ১৩০)
X

হবিগঞ্জের বানিয়াচংয়ে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার শুঁটকি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুর জাহান বেগম (৫০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ থেকে আজমিরীগঞ্জ যাচ্ছিল। বানিয়াচং উপজেলার শুঁটকি নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের বিকল্প সড়কে অটোরিকশার সঙ্গে উল্টো দিক থেকে আসা পিকআপের ধাক্কা লাগে। এতে নুর জাহান বেগম ঘটনাস্থলেই নিহত হন। অপর গুরুতর আহত মজনু মিয়াকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত তিনজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


বানিয়াচং থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত একজনের মরদেহ হবিগঞ্জ হাসপাতাল ও আরেকজনের মরদেহ বানিয়াচং রয়েছে। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


বাবু/জেএম 






  বিষয়:   হবিগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy